শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৭:২৯ পিএম, ২০২১-০৮-১২
যশোরের মণিরামপুরে ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য দুই লাখ করে ৩২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো কোন শিক্ষাপ্রতিষ্ঠান কাজের অনুমোদন পাননি। তবে অনুমোদন বাদে কয়েকটি প্রতিষ্ঠান টুকিটাকি কাজ করিয়েছেন বলে জানা গেছে। অনেক প্রতিষ্ঠানে এখনো কাজ শুরু হয়নি।
বৃহস্পতিবার সরেজমিন যোগীপোল মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে ওই প্রতিষ্ঠানে কোন কাজ হয়নি। ভবন তালাবন্ধ পড়ে আছে। একই অবস্থা গোপিকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সেখানে দুই লাখ টাকা বরাদ্দ থাকলেও কোন কাজ হয়নি। কাজ হয়নি দোদাড়িয়া প্রাথমিক বিদ্যালয়েও। গত ৯ মে উপজেলার হোগলাডাঙা, চন্ডিপুর, জোকা কোমলপুর, চাকলা, গোপিকান্তপুর, হালসা পাড়দিয়া, বালিয়াডাঙা খানপুর, যোগীপোল মাঝপাড়া, গোপমহল মদনপুর, দোদাড়িয়া, হানুয়ার কোমলপুর, হরিশপুর, আমিনপুর, চালকিডাঙা, হাজরাকাটি ও জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষুদ্র মেরামতের জন্য দুই লাখ করে ৩২ লাখ টাকা বরাদ্দ আসে। কমিটির চাহিদা অনুযায়ী কাজের প্রাক্কলন করার কথা উপজেলা প্রকৌশলীর। সেই অনুযায়ী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে এসব প্রতিষ্ঠানের। কিন্তু মেয়াদ শেষ হয়ে দেড় মাস পার হলেও এখনো কোন প্রাক্কলন তৈরি হয়নি। তবে উপজেলা প্রকৌশলীর অনুমোদন না পেলেও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় কয়েকটি প্রতিষ্ঠান কিছু কাজ করেছেন বলে জানা গেছে। যোগীপোল মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীত দাস বলেন, এখনো কাজ শুরু করিনি। কমিটির সভা হয়েছে। ২-৫ দিনের মধ্যে কাজ শুরু করব উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, প্রাক্কলন না পাওয়ার বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাকে জানিয়েছেন। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited