শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২৫-০৮-২৩
যশোর ব্যুরো :
প্রেসক্লাব যশোরের সদস্য, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ আর নেই। শুক্রবার ২২ আগষ্ট রাত সাড়ে সাতটার পর দিকে যশোর জেনারেল হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তার মরদেহ খালধার রোডের নিজ বাড়িতে নেয়া হয়েছে।
জেইউজে’র শোক
দৈনিক সংবাদ-এর বিশেষ প্রতিনিধি ও যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এক বিবৃতিতে বলেন, রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ একজন গুণী সাংবাদিককে হারালো। তাঁর এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।” তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিপ্লবী কমিউনিস্ট লীগের শোক
বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান সংবাদিক, পরিবেশ ও ইতিহাস-ঐতিহ্য রক্ষার আন্দোলনের অন্যতম সংগঠক রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। এক বিবৃতিতে তিনি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা নেতৃবৃন্দের শোক
অন্যদিকে বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান এবং কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু এক যৌথ বিবৃতিতে রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited