বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফারদিন হত্যার রহস্যময়তা কাটছে না বছর পেরিয়ে গেলেও!

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১২ পিএম, ২০২৪-০১-২৫

ফারদিন হত্যার রহস্যময়তা কাটছে না বছর পেরিয়ে গেলেও!

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের খুনিকে এখনও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে র‍্যাব এবং পুলিশ এ বিষয়ে ভিন্ন-ভিন্ন তথ্য দিয়েছে। তবে প্রকৃতপক্ষে এই খুনের পেছনে কারা জড়িত; এমন কোনও তথ্য এখন পর্যন্ত উদঘাটন হয়নি। এরই মধ্যে ফারদিন হত্যাকাণ্ডের প্রায় এক বছর পেরিয়ে গেছে। তবে এখনও কোনও ক্লু বের করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো।

র‍্যাবের সন্দেহে এই হত্যাকাণ্ডের নেপথ্যে ‘রায়হান গ্যাং’ সম্পৃক্ত কথা উঠে আসলেও বিষয়ে এখন আরও কোনও অগ্রগতি নেই। আর ডিবি বলছে, মাদক সংশ্লিষ্টতায় খুন হয়ে থাকতে পারেন ফারদিন। তবে চনপাড়া বস্তিতে নয়, এই তরুণকে ঢাকার অন্য কোথাও খুন করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেওয়া হয়েছে। এমন কিছু আলোচনার মধ্যেই আটকে আছে তদন্ত।

আগামী ২৬ জানুয়ারি সিআইডি পুলিশকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে মহামান্য আদালত। বর্তমানে এটির তদন্তের দায়িত্ব আছেন ইন্সপেক্টর বেলায়েত হোসেন ।

ফারদিন নূর হত্যার রহস্য উন্মোচনে ও সুষ্ঠু তদন্তে যে দুটি বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো, 
১. ছেলেটি নিখোঁজ হওয়ার রাতে 'অস্বাভাবিক মুভমেনট' (রাত ১০ টা থেকে আড়াইটা অর্থাৎ রামপুরা টিভি ভবন এলাকা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত) এই সাড়ে চার ঘন্টার শহরের সিসিটিভি ফুটেজ সামনে নিয়ে আসা;
এই উদ্দেশ্যে যাতে প্রমাণিত হতে পারে, যাত্রাবাড়ি পর্যন্ত ছেলেটি মুক্ত ছিল না এবং সে কারো দ্বারা অপহরণের শিকার হয়েছিল কিনা! মোবাইল ডিভাইস নির্দেশিত 'অস্বাভাবিক মুভমেনট'-এর রহস্য উদঘাটন তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল! কেননা, সংগত কারনেই ফারদিনের মতো একটি মেধাবী ছেলের পরীক্ষার আগের রাতে এরূপ অস্বাভাবিক মুভমেনটের কোনো কারণ থাকতে পারে না এবং এটি বিশ্বাসযোগ্য নয়। ছেলেটি অপহরণের শিকার হয়েছিল, এটি আড়াল করতেই তৎক্ষণাৎ কিংবা এযাবত "নিখোঁজের রাতে ফারদিনের 'অস্বাভাবিক মুভমেনট"-এর দীর্ঘ সাড়ে ৪ ঘন্টার কোনো সিসিটিভি ফুটেজ সামনে আনেনি ডিবি, এলিট ফোর্স, পিআইবি, সিআইডি ও অন্য কোনো সংস্থা; যারা সবাই তৎকালীন এই চাঞ্চল্যকর হত্যার রহস্য উন্মোচনে "তথাকথিত তৎপরতা" দেখিয়েছে!

প্রশ্ন হলো, এটি কীভাবে সম্ভব যে  ফারদিন বা যে কেউ সাড়ে চার ঘন্টা নিজস্ব কোনো বাহন ছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দ্রুততম গতিতে ঘুরে বেরিয়েছে অথচ হাজারো সিসিটিভির কোনো একটিতেও 'এক সেকেন্ড'-এর ফুটেজও পাওয়া যাবে না! ডিজিটাল বাংলাদেশে এখন দেয়ালের শুধু কান নয়, চোখও আছে। অপরাধ ও রহস্যময়তা ভাঙতে শুধু মোবাইল ডিভাইজ নয়, সিসিটিভি ফুটেজই সর্বাধিক বিশ্বাসযোগ্য তথ্যের বাহক ও সাক্ষীর কাজ করে থাকে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়
ফারদিন নিখোঁজের রাতে যাত্রাবাড়ীতে একটি লেগুনায় উঠতে দেখা গেছে (কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজের তথ্য)।

কিন্তু উক্ত লেগুনায় আগে থেকে কারা উঠেছিল, সেটা সহজেই উদঘাটন করা খুবই সহজ ছিল, উক্ত স্থানের উক্ত সিসিটিভি'র কয়েক মিনিট আগেকার ফুটেজ সামনে নিয়ে আসার মধ্য থেকে!

জীবিত ফারদিনের এটিই ছিল একমাত্র বিশ্বাসযোগ্য ফুটেজ! মাত্র কয়েক সেকেন্ডের সিসিটিভি ফুটেজ কেমন করে এলো, কোন্ সংস্থার মাধ্যমে এবং কয়েক মিনিট আগেকার কিংবা পরের ফুটেজ না পাওয়ার কী কোনো বিশ্বাসযোগ্য, আদালতগ্রাহ্য কারণ থাকতে পারে ?

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর