বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৯ পিএম, ২০২২-০৪-১৯

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

অন্যায় অত্যাচার জুলুমের বিরদ্ধে আজ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন লাভ বাংলাদেশের পতাকাতলে সেই প্রতিরোধ গড়ে তুলি। লাল সবুজের পতাকা উড়াই বুক ফুলিয়ে। মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করি। দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হইন। দেশকে ভালোবাসুন। দেশকে দুর্নীতিমুক্ত করুন, স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই স্বাধীনতা রক্ষা করার কাজে সবাই যুক্ত হউন। ১৮ এপ্রিল সোমবার লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা ও মহানগরের এক ইফতার মাহফিল ও আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিনের সভাপতিত্বে ও  মহানগর সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় উক্ত মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল নুর চৌধুরী।  বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী,  নিজাম উদ্দিন। সভায় মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, একটি কঠিন দুসময়ে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার মাহফিল হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। আমাদের দোয়া হচ্ছে আমাদের আহাজারি হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের বিজয়। সারা পৃথিবী সারা বাংলাদেশ আজ জালেমের খপ্পরে পড়েছে। জুলুমের শেষ নেই, দুঃখী মানুষের, অসহায় মানুষের, নির্যাতিত মানুষের অভাব অভিযোগের শেষ নেই। আজ সিন্ডিকেট মাফিয়া চক্র মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গ্রামে-গঞ্জে মানুষের ভিটেমাটি দখল করছে এই চক্র। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, জোর জুলুম করছে, মানুষকে ধরে নিয়ে টাকা আদায় করছে এবং যারা প্রতিবাদি সাংবাদিক আছে তাদেরকে অপমানিত-লাঞ্ছিত করছে।   আমরা  আল্লাহকে ভয় পাই। আমরা ভয় পাই বলে জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা শুধু মানুষের পক্ষেই কথা বলি না সমস্ত ত্যাগ-তিতিক্ষা করে আমরা এ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা ভালবাসি । আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, অতীতে যে সব সংগ্রাম হয়েছে তিতুমীরের সংগ্রাম হয়েছে স্বাধীনতা আন্দোলন হয়েছে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এইসব আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে  আমরা তাদের উত্তরসূরী।  যারা আজকে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছেন তাদের কারণে আজ আমাদের স্বাধীনতা বিপন্ন।    শ্রীলঙ্কা- নেপালকে ধ্বংস করে দেয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হুংকার ছাড়া হচ্ছে।  যেসব মাফিয়া চক্র  বিএনপি'র আমলে বিএনপির সঙ্গে ব্যবসা করেছে, জামাতের সাথে ব্যবসা করেছে, আওয়ামী লীগের আমলেও তারা আওয়ামীলীগের সঙ্গে ব্যবসা করছে । সরকারী দলের নাম ব্যবহার করে তারা ব্যবসা করছে, তারা ব্যাংক-বীমা করছে, দেশ থেকে টাকা পাচার করছে। গরীব দুঃখী অসহায় মানুষের সম্পদ লুট করছে।  আজকের এই দিনে আমরা অত্যন্ত দুঃখের সাথে একজন দেশ প্রেমিক মানুষ হিসেবে  নীরবে বসে থাকতে পারিনা। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে বুঝে নিতে হবে এখন আর সেই দিন নেই। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মালেক ফারুকি, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেকুল ইসলাম, প্রচার সম্পাদক সরোয়ার সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, সদস্য মোহাম্মদ শওকত, রফিকুল ইসলাম লাভলু, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রবিউল হোসাইন, ইসহাক প্রমুখ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর