শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৫১ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলি) আসনের এক ভোট কেন্দ্রের জাল ভোটের অভিযোগ তুলেছেন এক নারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ওই নারী ভোটার নিজের ভোট দিতে না পেরে এই অভিযোগ করেন। ওই নারীর নাম ইশরাত পারভিন। তিনি নগরীর ওয়ার্লেস কলোনীর ৫ নং লেইন এলাকার বাসিন্দা। তবে বর্তমান হালিশহর বি ব্লক ৯ নং লেইন এলাকায় থাকেন। তিনি বলেন, ‘এটা কোন ধরনের নিয়ম? এখন সুশৃঙ্খলভাবে ভোট হবে, তবুও আমি গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিছে। পরে আবার ওনারা আমার পেপার ঠিক করে ভোট দিতে দিছে। এবিষয়ে জানতে চাইলে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিফাত-উর-রহমান বলেন, ‘ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এই একটাই ঘটেছে। পরে ওনার ভোটটা টেন্ডার্ড ভোট (সান্ত্বনামূলক- গণনা হবে না) হিসেবে নেওয়া হয়েছে।’ টেন্ডার্ড ভোট কোন প্রক্রিয়ায় গণনা করা হবে— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণনা করার একটি প্রক্রিয়া আছে।’
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited