শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০২ পিএম, ২০২১-১২-০৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সমাবেশ চলছে।
রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ-উজ-জামান মামুন, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের খাজা, মোস্তাফিজুর রহমান মজুমদার, সালাহ উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, সুমন খান, মিয়া মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কাজী আমির খসরু, হারুন অর রশীদ প্রমুখ।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited