শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৯ পিএম, ২০২৬-০৭-০৭
সাকিব হোসেন মানজাল রাজশাহী :
বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজশাহী প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা ডেন্টাল পেশাজীবীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার ও ন্যায্য দাবিগুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো: মাইনুল ইসলাম সহ-সভাপতি,মো: সেলিম রেজা সাধারণ সম্পাদক, আশারাফুল ইসলাম সহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ডেন্টাল পেশাজীবীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেছেন। দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited