শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২২ পিএম, ২০২৬-১০-২৪
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলায় মোবারক হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি কমিউনিটি ক্লিনিকের পেছনে বাঁশঝাড়ের মধ্যে তাঁর মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলে একটি ছুরিও পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মোবারক হোসেন নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে তাঁর মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সিআইডি আসতেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited