শিরোনাম
মোহাম্মদ ওবায়েদ চৌধুরী, উখিয়া : | ০৭:১৭ পিএম, ২০২৪-০১-২১
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধকাঠসহ একটি স’মিল উচ্ছেদ করেছে। এ সময় বিশ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গত ১ সপ্তাহে তিনটি স’মিল ও শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেছে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন। রবিবার (২১ জানুয়ারি) সকাল দশটার দিকে উখিয়ার কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি উখিয়া সালেহ আহমদ। এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করে আরও বলেন, স’মিল মালিকের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ সময় সাথে ছিলেন উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited