শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৪২ পিএম, ২০২২-০৮-১৭
মার্কিন সামরিক বাহিনী শেষ পর্যন্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং আমেরিকা বলছে এর মাধ্যমে তারা এই বার্তা দিল যে, মার্কিন সামরিক বাহিনী পরমাণু যুদ্ধের জন্যও প্রস্তুত।
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে এই আস্থা তৈর হয়েছে যে, ‘তাদের হাতে কার্যকর পরমাণু রয়েছে’।
গতকাল ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ মহাকাশ বাহিনীর ঘাঁটি থেকে মিনিটম্যান-থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং ৪২০০ মাইল পথ পাড়ি দেয়। আমেরিকা বলছে, তারা এর আগে এ ধরনের ৩০০ পরীক্ষা চালিয়েছে তবে কোনো বিশেষ দেশ বা ঘটনাকে সামনে রেখে এসব পরীক্ষা চালানো হয় নি।
সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের কারণে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে আমেরিকা সে সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছিল। সে সময় দু দেশের মধ্যে উত্তেজনা যাতে আরো না বেড়ে যায় সেজন্যই মূলত আমেরিকা নির্ধারিত সময়ে পরীক্ষা স্থগিত রাখে। সূএ : পার্সটুডে
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited