শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২৬-০৬-২৩
প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি রে হোয়াইট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রূপায়ণ শপিং স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা রে হোয়াইট লিমিটেডের পণ্য ও সেবার ওপর এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং রে হোয়াইট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুজন কে. পল চৌধুরী ও ইয়ামিন ইরমান, চিফ পিপল বিজনেস ডেভলপমেন্ট অফিসার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যা্ন্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরদার করলো। একই সঙ্গে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited