শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৮-০৮
নোয়াখালীর চাটখিল উপজেলায় অঞ্জলি রানী ঘোষকে (৪২) হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক দু’আসামীকে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শনিবার রাতে সিআইডি’র একটি বিশেষ দল কুমিল্লা জেলার লালমাই থানাধীন বাগমারা সৈয়দপুরগ্রামের রফিক মিয়ার বাড়ীতে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, একই উপজেলার ছয়ানী টবগা গ্রামের মৃত গিরেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে হারাধন চন্দ্র ঘোষ (৪৭) ও হারাধন চন্দ্র ঘোষের ছেলে সাগর চন্দ্র ঘোষ (৪০)।সিআইডি জানায়, ২০১৮ সালের ২৫ এপ্রিল তারিখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যতিন্দ্র ঘোষের বাড়ীতে অঞ্জলি রানী ঘোষকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন, নারায়ন চন্দ্র ঘোষ (৫০)। চাটখিল থানার পুলিশের দেয়া মামলার তদন্ত বিষয়ে বাদীর নারাজির প্রেক্ষিতে পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালীর সিআইডি’র কাছে হস্তান্তর করে। আসামীরা গ্রেপ্তার এড়াতে দীঘদিন পলাতক ছিল।
নোয়াখালী জেলা সিআইডি’র পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীরা অঞ্জলি রানী ঘোষের হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয়। তাদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited