শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৩৮ পিএম, ২০২৬-০৬-০১
বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে মাছবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৩ জন। সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাহাদুর আলম (২৮) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনার বাসিন্দা এবং এক সন্তানের জনক। তিনি চট্টগ্রামে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আহতরা হলেন- মহেশখালীর আবুল বশরের ছেলে মো. নোমান (৩৫), মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪), চকরিয়ার বদরখালীর আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২৩)। বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডা. হেলাল উল্লাহ নূরী বলেন, আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, অটোরিকশায় যাত্রী নিয়ে চকরিয়ার মগনামা ঘাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাঁশখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited