শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২১-০১-৩০
পরীক্ষা ছাড়া ফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য যেন না করা হয় সে বিষয়ে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ জানুয়ারি) পৌনে ১১টায় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধনে অনলাইনে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের শীক্ষার্থীদের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না। তাদের জীবন চলমান থাকুক সেটাই আমরা চাই। সেই কারণেই আমরা এই ফল ঘোষণা করলাম। আমি আশা করি, সবাই এ ব্যাপারে আনন্দিত হবেন এবং তাদের পড়াশোনা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যারা প্রমোশন পাবে, আগামীতে পড়াশোনা শুরু করতে পারবেন এবং পরবর্তী পরীক্ষার উপরে তাদের ভাগ্য নির্ধারণ করছে। অনেকেই এটা নিয়ে অনেক কথা বলছে, আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি তিক্ততার সৃষ্টি করা উচিত হবে না।
‘আমাদের শিশুরা, ছোট ছেলে মেয়েরা তাদের জীবনটার দিকে তাকাতে হবে। তারা যেন কোনোভাবেই হতাশাগ্রস্ত না হয়ে পড়েন। এমনিতেই তারা স্কুল-কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না। এটা তাদের জীবনে বিরাট একটা সমস্যা সৃষ্টি করছে। সেইক্ষেত্রে আবার যদি এই ফল প্রকাশের পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, তাতে তাদের উপর মানসিক চাপ পড়বে। তাই যারা এ ধরনের কথা বলছেন, তাদের বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ’
প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ এর ফলে আমাদের ছাত্রছাত্রীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, শিক্ষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্যান্য কর্মচারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্যই এসব ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। অনেকেই অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছে, কিন্তু পরীক্ষা-ক্লাস নিতে গিয়ে কেউ যদি সংক্রমিত হয়, তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এই পদ্ধতিতে ফলাফল দেওয়ার কারণে তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা দায়িত্ব নেবেন না। তখন নতুনভাবে তারা আবার সমালোচনা শুরু করবে।
‘এটাই আমাদের সবথেকে বড় দুর্ভাগ্য কিছু লোক থাকেই যারা কিছু করতে গেলেই খুঁত বের করার চেষ্টা করে। কিন্তু ফলাফল কি হবে সেটা তারা চিন্তা করেন না। ’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited