শিরোনাম
টঙ্গী প্রতিনিধি : | ০৬:২৩ পিএম, ২০২১-০৮-২২
গাজীপুর সিটি কর্পোরেশন ৫৬নং ওয়ার্ডে গত ১৫দিন যাবত ওয়াসার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। এই সঙ্কট থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকার সাধারণ মানুষ স্থানীয় জনপ্রতিনিধির সাথে একাধিক বার যোগাযোগ করে কোন সমাধান পাচ্ছে না। পানি সঙ্কটের কারনে ওই এলাকার অনেক ভাড়াটিয়া বাসা-বাড়ী ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন। এতে করে অনেক বাড়ীর মালিক ক্ষতিগস্ত হয়ে পড়েছে। অপরদিকে কিছু অসাধুব্যক্তি সিটি কর্পোরেশনের ওয়াসার আইন অমান্য করে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করছে।
এ বিষয়ে স্থানীয় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পাম্পগুলো পুরাতন হয়ে গেছে। এই পাম্পগুলো মেরামত করতে হয়। মেরামত না করার কারণে এই পানির সংকট দেখা দিয়েছে। তবে অতি দ্রুত মেরামত করে সমস্যা সমাধান করা হবে। পানির সঙ্কট থাকায় অবৈধ নলকুপের বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় না।
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অ লের ওয়াসার দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মধুমিতা রোডে পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় পানি সঙ্কটের সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত মেরামতের চেষ্টা করছি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited