বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি :    |    ০৭:২৯ পিএম, ২০২২-১০-১১

গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

গাজীপুরে পুলিশ পরিচয়ে ব্যাংকের বুথ থেকে সুকৌশলে অভিনব পদ্ধতিতে প্রতারণাসহ বিভিন্ন অপরাধের মূলহোতা মো. রুবেল রানা (২৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ময়মনসিংহ টু ঢাকাগামী রাস্তার আন্ডারপাসের নিচ থেকে প্রথমে রুবেল রানাকে গ্রেফতার করে মেট্রো সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান। 
তিনি জানান, এসময় তার প্যান্টের সঙ্গে ঝুলানো ১টি প্লাষ্টিক কার্ডে ভুয়া পুলিশ আইডি কার্ড (যেখানে রুবেল নামসহ হুবহু পুলিশের আইডি কার্ডের মত যাবতীয় তথ্যাদি আছে), ১টি কালো রংয়ের ওয়াকিটকি, ২টি আলাদা কালো অ্যান্টিনা, ৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৭টি বিভিন্ন অপারেটরের সিমসহ পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, ১টি বাংলাদেশ পুলিশ লেখা নীল রংয়ের নোটবুক উদ্ধার করা হয়। 
মূলহোতা রুবেল রানা টাঙ্গাইল জেলার ঘটাইল থানার ফটিয়ামারী এলাকার মৃত তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটির গাছার কমলেশ্বর এলাকার মোস্তফার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া। 
পুলিশ কর্মকর্তা আলমগীর আরো জানান, গ্রেফতার রুবেলকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে ১টি পুলিশের বেল্ট, ১টি খেলনা পিস্তল ও ১টি পিস্তলের কভার, ২টি পুলিশ লেখা সাদা খাম, ১টি কম্পিউটার, ২টি জাল সার্টিফিকেট, যেখানে আরিফ হাসান নাম লেখা আছে এবং আলিম পরীক্ষার সনদ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ভুয়া আইডি কার্ড, দুটি হার্ডডিস্ক, সংযুক্ত সিপিইউসহ তুষার ইসলাম (৩৭), পিতা- জব্বার মালিথা, সাং-শোড়াতলা, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, বরিশাল জেলার আগৈলঝরা থানার অশোকসেন এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৪) এবং প গড় জেলার ভোদা থানার দিগলগ্রাম এলাকার জহিরুল হকের ছেলে খাইরুল ইসলামকে (৩১) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রুবেল রানা পুলিশ পরিচয় দিয়ে ৪টি বিয়ে করেছেন। এছাড়া ওই চক্রটি পুলিশের পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়ে পুলিশ অফিসার সেজে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও করে রাখত। পরে সেই ভিডিও দেখিয়ে প্রতারণা করে বিপুল অর্থ আদায় করত। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর