শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৪৮ এএম, ২০২১-১২-০১
সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করায় ব্রিটেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে হামাস। সম্প্রতি ফিলিস্তিনের এই প্রতিরোধকামী সংগঠনটিকে ব্রিটেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে এবং দেশটিতে কেউ প্রকাশ্যে এই সংগঠনকে সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। গত সোমবার হামাসের রাজনৈতিক শাখার সদস্য আবু মুসা মারজুক বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তারা লন্ডনের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কৌশল ঠিক করছেন। হামাসের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফিলিস্তিনি শরণার্থী গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে মারজুক বলেন, ‘ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উচ্চকিত করার জন্য আমরা সবকিছু করবো। ’ তিনি বলেন, ‘ফিলিস্তিনি ইস্যুকে তুলে ধরতে এবং তাদের অধিকার পুনর্বহাল করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। ’ গত নভেম্বর ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। এর মাধ্যমে মূলত তারা আমেরিকা, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যুক্ত হলো। এসব দেশ হামাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠনটি ফিলিস্তিনিদের অধিকার আদায়ে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর লড়াই করেছে।
সূত্র: ডেইলি সাবাহ।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited