বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে এক ঘণ্টার আগুনে পুড়ল ৬ ঘর, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৩৭ পিএম, ২০২৬-০৯-১৬

হাটহাজারীতে এক ঘণ্টার আগুনে পুড়ল ৬ ঘর, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের আগে হঠাৎ একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আশপাশের বেশ কয়েকটি বসতঘর রক্ষা করা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে প্রতিভা রানী নাথের বাড়ির ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের বসতঘরসহ বাড়ির মালিকের একটি স্টোররুম পুড়ে যায়। সব মিলিয়ে ছয়টি ঘর আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে আশপাশের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

রিটেলেড নিউজ

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

চট্টগ্রাম ব্যুরো : : ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ঢাকা-চ...বিস্তারিত


টাকার লোভে শিশুর পেটে ইয়াবা

টাকার লোভে শিশুর পেটে ইয়াবা

মোঃ আরফান উদ্দীন : কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশু-কিশোরদের ব্যবহার করছে মাদক কারবারিরা। আইনশৃঙ্খলা র...বিস্তারিত


রাঙামাটি জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিষদের এনে...বিস্তারিত


নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টা

নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টা

রাঙ্গামাটি প্রতিনিধি : : নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞ...বিস্তারিত


খেলাধুলাই পারে তরুণদের মাদক ও গ্যাং কালচার থেকে দূর রাখতে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

খেলাধুলাই পারে তরুণদের মাদক ও গ্যাং কালচার থেকে দূর রাখতে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর ...বিস্তারিত


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত

আমাদের বাংলা ডেস্ক : : শহীদুর রহমান জুয়েল : সিলেট সফরকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর