বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে ৩৮৪তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪৫ পিএম, ২০২৫-১১-৩০

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে ৩৮৪তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের ৩৮৪তম কাউন্সিল সভা গত ২৯ নভেম্বর, ২০২৫ তারিখ কেন্দ্রের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন। 
সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিলে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, সকল স্থানীয় কাউন্সিল সদস্যগণ ও সম্মানী সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভার শুরুতে ৩৮৩তম সভার শুরুতে কোরআন তেলাওয়াত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর যেসকল প্রকৌশলী ও পরিবারের সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা ও আইইবি’র সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ। 
কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাসহ প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এগুলোর মধ্যে প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম সম্প্রসারনের জন্য আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ও চুয়েট যৌথ রিসোর্স সেন্টার চালুর উদ্যোগ, বাংলাদেশে ভূমিক¤েপর ঝুঁকি: ভূমিক¤েপর হুমকির মধ্যে বসবাসকারী জাতীয় অর্থনীতি শীর্ষক সেমিনার আয়োজনসহ প্রকৌশলীদের উচ্চতর ডিগ্রী অর্জনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ। এছাড়া আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা আয়োজন, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, বার্ষিক বনভোজন আয়োজন, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে একটি স্মরনিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাউন্সিল সেগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে।     
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর