শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:১৯ পিএম, ২০২৫-১১-২২
আলাউদ্দিন বেলাল:
দীর্ঘ ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রথম জকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করছেন।
এদিকে, অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে—যা তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা ও গর্বের বিষয়। জকসুর বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। এরই অংশ হিসেবে পাঠাগার ও সেমিনার সম্পাদক (স্বতন্ত্র) পদপ্রার্থী মোহাম্মদ ইমন আহমেদ তার ভাবনা ও কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “সেই ২০২২ সালে নবাগত হিসেবে ক্যাম্পাসে যাত্রা শুরু করার পর থেকেই দেখেছি, এই ছোট্ট ক্যাম্পাস নানান সীমাবদ্ধতায় ভরা। ক্লাসরূম সংকট, লাইব্রেরির সীমাবদ্ধতা, সেমিনার কক্ষের অপ্রতুলতা—এসব সমস্যা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রতিনিয়ত মোকাবেলা করেছি। আমাদের এখানে অধিকাংশ সুযোগ-সুবিধাই আন্দোলনের মাধ্যমে আদায় করতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই বুঝেছি, উন্নত পাঠাগার ও মানসম্মত সেমিনার ছাড়া বিশ্বমানের সুনাগরিক তৈরি সম্ভব নয়।”
ইমন আহমেদ জানান, নির্বাচিত হলে তিনি পাঠাগার ও সেমিনার ব্যবস্থায় যুগোপযোগী আধুনিকায়ন ও কাঠামোগত সংস্কার আনতে চান। তার প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে— পাঠাগারের পরিধি বৃদ্ধি ও আরামদায়ক পাঠপরিবেশ তৈরি ই-লাইব্রেরি বা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম সম্প্রসারণ, জার্নাল, রিসার্চ ও আর্টিকেল প্রস্তুতে সহায়ক ডিজিটাল রিসোর্স নিশ্চিতকরণ, প্রতিটি বিভাগে পাঠকক্ষ চালুর উদ্যোগ নতুন, আপডেটেড ও পর্যাপ্ত একাডেমিক বই সংযোজন একাডেমিক, ক্যারিয়ার, সাহিত্য ও গবেষণাধর্মী বইয়ের পিডিএফ সংরক্ষণের জন্য আলাদা ওয়েবসাইট বা অ্যাপ তৈরি, প্রতি মাসে অন্তত দুইটি সেমিনার বা ওয়ার্কশপের আয়োজন, সফট স্কিল, হায়ার স্টাডিজ, মেন্টরশিপ ও ক্যারিয়ার গাইডলাইন ভিত্তিক সেমিনার, জব ফেয়ার আয়োজন মাল্টিমিডিয়া-সজ্জিত সেমিনার কক্ষের সংখ্যা বৃদ্ধি করা।
তিনি বলেন, “আইটি নির্ভর পাঠাগার ও প্রাণবন্ত সেমিনার—আপনার ভোটে বাস্তবায়িত হোক আমার অঙ্গীকার। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক পাঠাগার ও মানসম্মত সেমিনার নিশ্চিত করতে আমি লড়াই করে যাবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, পাঠাগার ও সেমিনার সম্পাদক (স্বতন্ত্র) পদপ্রার্থী ইমন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মার্কেটিং স্পোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ও আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেমিফাইনালিস্ট ও সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান। খুব শীঘ্রই তিনি তার পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited