বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করতে রাজউক কর্মকর্তাদের প্রতি পানি সম্পদ উপদেষ্টার আহবান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৩২ পিএম, ২০২৪-১১-২৫

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করতে রাজউক কর্মকর্তাদের প্রতি পানি সম্পদ উপদেষ্টার আহবান

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ  সকালে ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বুয়েট( ইউএসএবি)’র উদ্যোগে  ‘প্লানিং উইক, ২০২৪’ উপলক্ষে আয়োজিত ‘ জাস্ট আরবান ট্রানজিশন এন্ড আরবান এন্ড রিজিওনাল প্লানিং’  শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

সৈয়দা রিজওয়ানা হানান বলেন,‘সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান, তাদের জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন।’ 

নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নেয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে  জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি এবং তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে। 

তিনি বলেন,  বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। 

বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন? উল্লেখ করে উপদেষ্টা বলেন, যদি ক্যান্টনমেন্টের ভিতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকী শহর কেন আমরা সাজাতে পারলাম না। 

দেশের শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্যও আহ্বান জানান তিনি। 

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)  মো. সিদ্দিকুর রহমান,বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের প্রধান এবং ইউএসএবি সভাপতি অধ্যাপক  ড. আসিফ-উজ- জামান খানসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বুয়েটের তিনজন শিক্ষার্থী বিষয় ভিত্তিক সেমিনার পেপার উপস্থাপন করেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর