বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০৪ পিএম, ২০২৫-১১-০৩

যশোরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

যশোর ব্যুরো :
যশোরে নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘অপরাজিতা’-এর মিটআপ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে এই অনুষ্ঠানটি হয়।
‘আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা অপরাজিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় সিনিয়র ও জুনিয়র উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ১০৮ সদস্যের গ্রুপের সবাই অংশ নেন।
জানা গেছে, ২০২৩ সালে মাত্র ২০ জন উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু করে “অপরাজিতা”। বর্তমানে এর সদস্য সংখ্যা একশো আটজন। এবার পাঁচজন গ্রুপ অ্যাডমিনসহ সবাই মিলে দুই বছর পূর্তি উপলক্ষে একত্রিত হন।
গ্রুপ অ্যাডমিনদের মধ্যে ছিলেন সোহেলিস কিচেনের স্বত্বাধিকারী সোহেলি পারভীন, সাজিয়া এক্সক্লুসিভ কেকের সাজিয়া আফরিন টুম্পা, বেকিং এন্ড মোর-এর সৈয়দা শারমিন সুলতানা, তিন্নির রান্নাঘর (ভর্তাবাড়ি)-এর মাহবুবা সুলতানা তিন্নি, এবং বেকিং হাউস যশোরের ফারজানা ইয়াসমিন মিরা।
সোহেলি পারভীন বলেন, “সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেরা তৈরি খাবার বিক্রি করি। এর মাধ্যমে নারীরা সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছেন। ভবিষ্যতে আমরা সবাই মিলে আরও বড় কিছু করার প্রত্যাশা রাখি।”
অন্য এক অ্যাডমিন মাহবুবা সুলতানা তিন্নি বলেন, “দুই বছর পূর্তি উপলক্ষে এই মিলনমেলা আয়োজন করা হয়েছে। আমাদের উদ্যোক্তারা মাসে প্রায় আড়াই হাজার অর্ডার সম্পন্ন করেন। বাসায় তৈরি মানসম্মত খাবার—যেমন কেক, পিঠা, নাস্তা—সবচেয়ে বেশি বিক্রি হয়।” তিনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশে আরও বলেন, “আজ থেকেই কাজ শুরু করুন, অর্থ না থাকলেও আমরা সহযোগিতা করব। নিজেকে সাবলম্বী করতে সাহস ও আগ্রহই সবচেয়ে বড় শক্তি।”
মিলনমেলায় অংশগ্রহণকারী সদস্যরা নিজ হাতে তৈরি ৭৮ প্রকার পিঠা, কেক, রোল ও প্যাটিসসহ নানা খাবারের পসরা সাজিয়ে রাখেন। উদ্যোক্তারা পরস্পরের মধ্যে রেসিপি বিনিময় করেন ও তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে সেরা বিক্রেতা উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। অংশগ্রহণকারীরা জানান, এই মিলনমেলা নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের আত্মনির্ভরতার পথচলাকে অনুপ্রেরণা দেবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর