বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তিতে গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

সংবাদদাতা, গাইবান্ধা ::    |    ০৫:০৭ পিএম, ২০২২-১২-১৩

গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তিতে গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতারকৃত
সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদে মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জেলা সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, মোর্শেদ হাবীব সোহেল, সাংগঠনিক সম্পাদকমোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাদুল্যাপুর উপজেলা বিএনপি নেতা শামছুল হাসান, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মাহমুদুল হাসান প্রামানিক, পলাশবাড়ি উপজেলা বিএনপি নেতা আবু কালাম আজাদ, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ প্রমুখ। বক্তারা জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর


মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান। সেইসাথে গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা, নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর দখল করার প্রতিবাদ জানান।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর