বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দেশ ছাড়লেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক :    |    ১২:৫৭ পিএম, ২০২৫-০৬-২১

দেশ ছাড়লেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।
কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয়ে খুব একটা নিয়মিত নন এই নায়িকা।  নতুন খবর হলো দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  বৃহস্পতিবার (১৯ জুন) নিউইয়র্ক পৌঁছেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুকে পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে লিখেছেন, ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
এদিকে দেশ ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাবো।
'ভালোবাসার রঙ' সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে অনেক দূর এগিয়ে নিয়েছিল। সিনেমাপ্রেমীদের মনে তিনি নিজের জায়গা করে নেন। তবে একপর্যায়ে তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় নেমে আসে।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে সেই বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় নেতাকে বিয়ে করেন মাহি। তাদের সংসারে এক সন্তানের জন্ম হয়। বিয়ের আড়াই বছরের মাথায় সেই সংসারও ভেঙে যায়।  
মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা যায় 'রাজকুমার' সিনেমায়। সেখানে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনয় ছাড়াও একটা সময় বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। গতবছরের জাতীয় সংসদ নির্বাচন করেন। নির্বাচনে হেরে সিনেমায় নিয়মিত চান তিনি। এরপর তাকে নতুন সিনেমায় দেখা যায়নি।  

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর