বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইসলামী বীমা (তাকাফুল) বিধিমালা পর্যালোচনা সভা ১৪ জুলাই

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৫০ পিএম, ২০২৪-০৭-০৭

ইসলামী বীমা (তাকাফুল) বিধিমালা পর্যালোচনা সভা ১৪ জুলাই

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তাবিত “ইসলামী বীমা (তাকাফুল) বিধিমালা, ২০২৪” এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার) অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে গত শনিবার (৬ জুন) এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খসড়া বিধিমালাটি আংশিক পর্যালোচনা করা হয়। সেই ধারাবাহিকতায় খসড়াটির অবশিষ্ট অংশ পর্যালোচনার জন্য আগামী ১৪ জুলাই রোববার, সকাল ১০.০০ টায় সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩৩১, ভবন নং-০৭, ৪র্থ তলা) সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক জারিকৃত ইসলামী বীমা (তাকাফুল) বিধিমালা, ২০২৪ এরপ্রজ্ঞাপনে প্রদত্ত বিধিসমূহ (ক) “অংশগ্রহণকারী” অর্থ ইসলামী বীমা ব্যবসায়ের সমজাতীয় পলিসি/পরিকল্পের বীমা গ্রাহক, যিনি সংশ্লিষ্ট তাকাফুল তহবিলে নির্দিষ্ট হারে অর্থ প্রদান করিয়া সমজাতীয় পলিসি/পরিকল্পের শর্তানুযায়ী সুবিধাসমূহ প্ৰাপ্য হইবেন।(খ) “আইন” অর্থ বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন)।(গ) “ইসলামী বীমা পরিকল্প/পলিসি” অর্থ ইসলামী শরীয়াহর সাথে সামঞ্জস্যপূর্ণ বীমা পরিকল্প/পলিসি যাহা কর্তৃপক্ষ কর্তৃক পূর্বানুমোদিত।(ঘ)“কর্তৃপক্ষ” অর্থ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৩ এর উপ-ধারা ১।এর অধীনে প্রতিষ্ঠিত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কৰ্তৃপক্ষ।(ঙ) “কর্জে হাসানা” অর্থ ইসলামী বীমা ব্যবসা পরিচালনার জন্য আইনের ধারা ৭ এর আওতায় কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত বীমাকারী কর্তৃক তাকাফুল তহবিলের ঘাটতি পূরণের লক্ষ্যে শরীয়াহসম্মত সুদমুক্ত সাময়িক ঋণ, যাহা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত প্রদানের শর্তে তাকাফুল তহবিলকে প্রদান করা হইবে।(চ) “কিস্তি/প্রিমিয়াম/চাঁদা/অবদান” অর্থ ইসলামী বীমা পরিকল্প বা পলিসির চুক্তির শর্ত অনুযায়ী অংশগ্রহণকারী কর্তৃক প্রদত্ত সকল পরিশোধযোগ্য অর্থ/প্রিমিয়াম।(ছ) “তাবাররু” অর্থ অংশগ্রহণকারী বা বীমাকারী কর্তৃক পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তাকাফুল তহবিলে প্রদত্ত আর্থিক অনুদান।(জ) “দাতব্য তহবিল” অর্থ কোন ইসলামী বীমা ব্যবসায় নিয়োজিত বীমাকারী কর্তৃক প্রাপ্ত সুদযুক্ত এবং শরীয়াহসম্মত নয় এরূপ অন্যান্য সন্দেহযুক্ত আয়ের অর্থ কর্তৃপক্ষ অনুমোদিত দাতব্য খাতে ব্যবহারের জন্য গঠিত তহবিল।(ঝ) “শরীয়াহ” অর্থ ইসলামী শরীয়াহ।(ঞ) “শরীয়াহ কাউন্সিল” অর্থ ইসলামী শরীয়াহ'র নীতিমালার আলোকে ব্যবসা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত বীমাকারী কর্তৃক শরীয়াহ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত শরীয়াহ কাউন্সিল, যাহার উদ্দেশ্য হইবে শরীয়াহ নীতিমালা অনুসারে পরিকল্প প্রস্তুত কার্যক্রমসহ ইসলামী বীমা ব্যবসা পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় তত্বাবধান এবং সুপারিশ প্রদান করা। ২। এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সে সকল শব্দ বা অভিব্যক্তি, আইন অথবা ক্ষেত্রমত, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে, এই বিধিমালায়ও উক্ত অর্থে প্রযোজ্য হইবে। ৩। ইসলামী বীমা ব্যবসা পরিচালনার অনুমতির জন্য আবেদন। বীমা ব্যবসার জন্য আইনের ধারা ৮ এর আওতায় নিবন্ধন সনদপ্রাপ্ত বীমাকারী আইনের ধারা ৭ ও এই বিধিমালার বিধি ৪ এ বিধৃত শর্তসমূহ পূরণ সাপেক্ষে কর্তৃপক্ষ বরাবর ইসলামী বীমা ব্যবসা করার জন্য আবেদন করিবে এবং কর্তৃপক্ষ শর্তপূরণ, আর্থিক সঙ্গতি, শরীয়াহ অনুযায়ী ব্যবসা পরিচালনায় সক্ষমতা, ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে সন্তুষ্ট হইলে আবেদনকারীকে আইনের ৭ ধারা অনুযায়ী কোন শ্রেণী বা উপ-শ্রেণীর ইসলামী বীমা ব্যবসা করিবার অনুমতি প্রদান করিতে পারিবে।
 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর