শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি : | ০৮:২৯ পিএম, ২০২২-০৯-১৮
মিজানুর রহমান, কুড়িগ্রাম : শিক্ষাই জাতির মেরুদন্ড, এ জাতি গঠনে কাজ করে শিক্ষক হিসাবে সুনাম অর্জন করেছেন নেওয়াশী ইউনিয়নের জাগরনী বহুমুখী বালিকা বিদ্যাবীতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক সিদ্দীকি বিগত ২০/১১/২০২০ ইং তারিখে অবসর করে অবসর গ্রহনকালে তিনি প্রতিষ্ঠানের বিদ্যূৎ বিল বকেয়া রাখেন ১৮,০০০/- টাকা। অত্র প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব পালন করবে বলে প্রতি শিক্ষক ও ছাতীদের এবং সুধী সমাজের কাছ থেকে চাঁদা তোলে প্রায় ৫,০০,০০০/-। এছাড়া অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকা অবস্থায় বিদ্যালয়ের ২টি মঞ্জুরীও নবায়ন না করে অবসর গ্রহন করেন। অবসর গ্রহনের পর পদাধিকার বলে সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ জীবননেছা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়ত্ব গ্রহন করেন। দায়িত্বভার নিয়ে প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালনা হয়ে আসছে। প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর ২৬ বছরের সমস্ত ভাল ফলাফলের রেকর্ড ভেঙ্গে দিয়ে ২০২১ সালে ৮ জন অ+ পায়, এর মধ্যে ০৬ জন অ+ ধারী বোর্ডের বৃত্তিপ্রাপ্ত হয়। এত সমস্ত ভাল ফলাফল ও সুনাম নিয়ে অত্র বিদ্যালয়টি পরিচালনা করে আসেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জীবন নেছা। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা হিসাবে এক অগ্রনী ভুমিকা পালন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী মোঃ হযরত আলী। পরবর্তী সময়ে মোঃ হযরত আলী কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠিত করে অদ্যবধি পর্যন্ত সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। কিন্তু জাগরনী বহুমুখী বালিকা বিদ্যাবীথি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম অত্র প্রতিষ্ঠানটি তার কব্জায় পরিচালিত হোক এজন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ফন্দি ফিকিরের ছক আকেন। কারন প্রতিষ্ঠানের ১৮জন শিক্ষকের মধ্যে ৭ জন শিক্ষকই তার পরিবারের। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে নির্বাচন হলে, তিনি নির্বাচনের ফলাফল না মেনে কোর্টে মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited