শিরোনাম
টাঙ্গাইল প্রতিনিধি : | ০৯:১২ পিএম, ২০২৫-০৬-২৬
মো. আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টার সময় শেষ হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে প্রায় দুই হাজার একশত দশ জন শিক্ষার্থী। মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা যায়।
তথ্যমতে জানা যায়, মির্জাপুর উপজেলায় এইচ এস সি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার একশত পয়ত্রিশ জন। এরমধ্যে প্রথমদিন এইচ এস সি সাধারণ শিক্ষা বোর্ড ১৯৪২ জনের মধ্যে থেকে ১৯১৮ জন ও কারিগরি বিভাগের ১৯৩ জনের মধ্য থেকে ১৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এইচ এস সি পরীক্ষার প্রথমদিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ২৫ জন পরীক্ষার্থী। মির্জাপুর উপজেলায় মোট এইচ এস সি ২টি কেন্দ্র এবং কারিগরি একটিসহ এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার দৈনিক আমাদের বাংলা পত্রিকাকে বলেন, এবার এইচ এস সি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এবং শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলেই যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি.এম. আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, যে আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষার প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে। যদি কেউ পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited