বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকায় ছাত্রদের উপর পাহাড়ি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫২ পিএম, ২০২৫-০১-১৬

ঢাকায় ছাত্রদের উপর পাহাড়ি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

বহুল বিতর্কিত ও নিষিদ্ধ আদিবাসী শব্দের ব্যবহার বন্ধে রাজধানীতে স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ন কর্মসূচীতে হামলা চালিয়ে ১৬ শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি নেতাকর্মীরা। বুধবার রাতে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পিসিসিপি’র নেতাকর্মীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে বনরূপা পেট্টোল পাম্প ঘুরে করে আলিফ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
পিসিসিপি রাঙামাটি জেলার সহ-সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিসিপি'র রাঙামাটি জেলার উপদেষ্টা মো: কামাল উদ্দিন, পিসিসিপি'র রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দের অন্তর্ভুক্তির প্রতিবাদে "স্টুডেন্ট ফর সভারেন্টি" কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার নামের ব্যানার ব্যবহার করে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র সন্ত্রাসীরা পরিকল্পনামাফিক এই নৃশংস হামলার ঘটনা ঘটিয়েছে। উপজাতি সন্ত্রাসীরা বিনা উস্কানিতে প্রথমে হামলা করে এবারও ভিকটিম কার্ড খেলছে, এই বর্বর হামলায় ১৬ জন দেশপ্রেমিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। অথচ উপজাতি সন্ত্রাসীরা সিম্পতি নেওয়ার জন্য এখন তারা আহত হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তাদের সহযোগিতা করছে বাম সংগঠন ও বামপন্থী মিডিয়া।
 
উপজাতি সন্ত্রাসীরা যে কোনো হামলার ঘটনায় সর্বপ্রথম তারাই ঘটায়, যখন আত্মরক্ষা করে বাঙালিরা তখন তাদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালিয়ে ভিকটিম কার্ড খেলে এই অভিনব কৌশলী সন্ত্রাসীরা। এতে করে প্রতিবারই দেশের মানুষের চোখে ধুলা দেয় উপজাতি সন্ত্রাসীরা।

পিসিসিপি নেতৃবৃন্দ রাঙামাটি জেলা শাখা এই সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর