বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে বসে হাসিনা অনবরত যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৫ পিএম, ২০২৫-০৯-২৭

ভারতে বসে হাসিনা অনবরত যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: মাহমুদুর রহমান

ভারতের আশ্রয়ে বসে বাংলাদেশের বিরুদ্ধে জুলাই বিপ্লবের দেশীয় ভিলেন শেখ হাসিনা অনবরত যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, ভারতসহ তাদের ডিপস্টেট শেখ হাসিনাকে সমর্থন করছে।
তাদের সমর্থনে ভারত আমাদের স্বাধীনতা, জুলাই বিপ্লব মানতে পারেনি। তাই তাদের যড়যন্ত্র চলমান রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস) আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব, আঞ্চলিক সম্পর্ক ও গতিপথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবের লক্ষ্য ও নির্বাচনের শর্ত হলো—বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সিস্টেম ফিরে না আসে। এজন্য নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদকে আইনি কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটি ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ ভারত যাতে নিতে না পারে, সেজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন। তবে এই নির্বাচন হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের পর।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর ক্ষমতা দখলের লোভ ও ঐক্যের অভাবে জুলাইযোদ্ধারা বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তির সুযোগ নিয়েই ভারত বিপ্লবকে এখনো মানতে চায়নি এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে।
তরুণ প্রজন্মকে স্বাধীনতার রক্ষাকবচ উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, তরুণরাই ভারতীয় আধিপত্যের সামনে রুখে দাঁড়াবে। বিশ্ব মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। বাংলাদেশকে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চীন, যুক্তরাষ্ট্র এবং ইসলামিক ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক রেখে উপযুক্ত পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে।
তিনি মনে করেন, জুলাই বিপ্লবের প্রধান প্রতিপক্ষ দুটি—অভ্যন্তরীণ ফ্যাসিস্ট শাসকশ্রেণি (শেখ হাসিনার রেজিম) এবং বাইরের হেজিমনি ইন্ডিয়া। তার ভাষায়, ভারত ১৫ বছর ধরে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বাংলাদেশকে একটি অলিখিত উপনিবেশে পরিণত করেছিল।
ড. মুহাম্মদ ইউনূসের ভারত-বিরোধী অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো সরকার প্রধান এভাবে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নেননি। বিএনপি বা জামায়াতের মতো রাজনৈতিক দলও ভারতের হেজেমনির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়নি।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় এক্সট্রা থ্রেট আসবে ভারত থেকে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের আন্তর্জাতিক সম্পর্কের জাল বিস্তার করা জরুরি।
সেমিনারে অন্যান্য বক্তরা বলেন, ১৪ মাস হয়ে গেল, এখনো কোনো সঠিক দিকনির্দেশনা নেই। কিছু অথর্ব লোকেরা রাষ্ট্র চালাচ্ছে। এতগুলো কমিশন গঠন হলেও শিক্ষার জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। আমাদের আলোকিত মানুষ হতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে।
জুলাই আন্দোলনে সেনাবাহিনী ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছে। তারা অন্যায় করেছে, তাদের ভুল স্বীকার করতে হবে। কারণ সেনারা জনগণের সেবক।
তারা আরও বলেন, পুনরায় আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হলে তারা আবার দেশে প্রভাব বিস্তার করবে। তারা ভারতে বসে এখনো বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যড়যন্ত্র  চালিয়ে যাচ্ছে।
র্সেমিনারে সিএসপিএস চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মো. আইয়ুব মিয়ার সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন সিজেডএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) জাকারিয়া হোসেন। এছাড়া বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিবুর রহমান, মেজর (অব.) জামাল হায়দার, সাবেক সচিব আবদুল্লাহ আল মামুন, ড. কবির হাসান, ড. ইউনূস ও ড. মিজানুর রহমান।

রিটেলেড নিউজ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত


দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধাà...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচà...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দà...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর