বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে: উপ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫০ পিএম, ২০২১-১২-০৫

ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে: উপ পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন এদেশের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। তিনি আরো বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বাকেরি-কানি।তিনি বলেন, প্রথম ছয় দফা আলোচনায় আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা করে দেখা এবং আর কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিয়েছিল।

তিনি সপ্তম দফা বৈঠকে পাঁচ জাতিগোষ্ঠীর কাছে উত্থাপিত দু’টি খসড়া প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রতিপক্ষকে যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো বাস্তবায়নে আমরা দৃঢ়সংকল্প। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই দেয়া হয়েছে।

বাকেরি-কানি বলেন, ওই সমঝোতা রক্ষা করা এত বেশি গুরুত্বপূর্ণ যে, যে দেশটি এটি থেকে বেরিয়ে গিয়েছিল সে এখন এটিতে ফিরে আসতে চায় এবং যারা এখনও এতে টিকে আছে তারা চায় না এটি ধ্বংস হয়ে যাক।

ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কী হতে পারে- আল-জাযিরার এমন এক প্রশ্নের জবাবে বাকেরি-কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে; আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনদিন ভাঙবে না।

পার্সটুডে/

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর