শিরোনাম
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : | ০৯:৩৯ পিএম, ২০২৫-০১-১৬
সিরাজগঞ্জে রেস্তোরাঁর উপর নতুন করে আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে জেলার রেস্তোরাঁ মালিকেরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের ব্যাবসায়ীদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা দেশের জন্য অবদান রাখতে চাই। আমরা বলেছিলাম ভ্যাট কমিয়ে ৫% থেকে ৩% করতে কিন্তুু তা না করে ১৫% করছে। আমরা আগে যেমন ভ্যাট দিতাম সেভাবেই দিতে চাই। আমরা ভ্যাট দিবো কিন্তু সেটা আমাদেরকে মেরে নয়। দয়া করে আমাদের উপর এমন জুলুম চাপিয়ে দিবেন না। যদি আমাদের দাবী না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এছাড়াও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফেরদৌস আলম, বকুল খান, আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক রতন গুপ্তসহ জেলার সকল রেস্তোরাঁ মালিক ও কর্মচারীবৃন্দ।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited