শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৫৭ পিএম, ২০২৫-১২-০৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক সুমনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার মামার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাত সাড়ে আটটার দিকে খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মর্মস্পর্শী দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সুমন তার মামার বাসায় বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। দুই দিন আগে মামার পরিবার তুরস্কে বেড়াতে যান।
বৃহস্পতিবার (গতকাল) সকাল ৮টার দিকে বড় ভাই কাজে বেরিয়ে গেলে সুমন বাসায় একাই ছিলেন। বিকেল ৪টার দিকে সুমন বড় ভাইকে মোবাইলে ফোন করে জানতে চান, তিনি কখন বাসায় ফিরবেন। বড় ভাই জানান, ফিরতে দেরি হবে। এরপর আর সুমন কোনো ফোন রিসিভ করেননি।
বাড়ি থেকে মা একাধিকবার ফোন করেও সুমনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় বড় ভাইকে দারোয়ানকে দিয়ে বাসা চেক করতে বলেন। কলিংবেলে সাড়া না পেয়ে বড় ভাই দ্রুত বাসায় ফিরে দরজা খুলে দেখেন, সুমন ফাঁসিতে ঝুলছেন। খবর পেয়ে পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুটি চিরকুটে সুমনের মানসিক অবস্থার কিছুটা ইঙ্গিত মেলে। এর মধ্যে একটিতে তিনি লিখেছেন- ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’
আরেকটি চিরকুটে সুমন লেখেন- ‘আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভালো হবে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited