বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০১ পিএম, ২০২৬-০১-০৮

গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লেকচারার ডা. আয়েশা পারভিন মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন করেন। তেজগাঁও বিভাগের উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, বুধবার রাতে ঢাকা মেডিকেল থেকে মরদেহ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুছাব্বিরের পেটের ডান পাশে আধা ইঞ্চি (হাফ ইঞ্চি) পরিমাণ একটি ছিদ্র রয়েছে। স্থানীয় তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের গুলিতেই তার মৃত্যু হয়েছে। নিহত মুছাব্বিরের শ্যালক জাহিদ হোসেন খোকন জানান, তারা মরদেহ বুঝে পেয়েছেন। দলীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজ এলাকা কারওয়ান বাজারে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্যক্তিগত জীবনে মুছাব্বির দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার এলাকায় বসুন্ধরা সিটির পেছনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মুছাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর মুছাব্বিরকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আবু সুফিয়ান মাসুদ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর