শিরোনাম
সংবাদদাতা, খাগড়াছড়ি | ০৮:১৭ পিএম, ২০২০-১২-৩০
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বিজয় র্যালি করেছে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় দিবসটি উপলক্ষে।
পরে বিজয় র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামীলীগ নেতা এমএ জব্বার,যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন ও ছাত্রলীগ-যুবলীগসহ সহযোগি সংগঠনের সিনিয়র নেতারা এতে অংশ নেয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকারের সময়ে দেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছে মন্তব্য করে গণতন্ত্রের বিজয় দিবস নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited