শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৭ পিএম, ২০২২-১২-১১
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড তহবিল ঘোষণা করেছে। রোববার (১১ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। ব্রিটিশ হাইকমিশন জানায়, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকটের শুরু থেকে যুক্তরাজ্য এই পর্যন্ত ৩৪৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ডব্লিউএফপিকে ৩ মিলিয়ন ও ইউনিসেফকে ১.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে। এই অর্থ থেকে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী- স্বাগতিক সম্প্রদায়কে খাদ্য, পানি, স্যানিটেশন এবং শিশু সুরক্ষা দেওয়া হবে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এই নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেবে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে, যা তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম করবে। আমরা রোহিঙ্গাদের বাংলাদেশে থাকাকালীন তাদের সহায়তা অব্যাহত রাখব।
যুক্তরাজ্যের নতুন সহায়তা থেকে ২ লাখ ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য সহায়তা, ৪৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সুবিধা, রোহিঙ্গা নারী ও কিশোরী মেয়েদের জন্য ৮ হাজার ৫০০টি মাসিক স্বাস্থ্যবিধি কিট, শরণার্থী শিবির এবং স্থানীয় সম্প্রদায়ের ১৫০০ শিশু এবং কিশোর-কিশোরীদের সুরক্ষা সহায়তা দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited