শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২২-০৯-১৫
তাইওয়ানকে সামরিক সহায়তা দিতে একটি বিল উত্থাপন করছে যুক্তরাষ্ট্র। যদি এই বিল পাস হয় তাহলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যদি বিলটি অগ্রসর হতে থাকে তাহলে এটি চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে ব্যাপকভাবে নাড়া দেবে । একটি সিনেট কমিটি বুধবার তাইওয়ানকে সরাসরি বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদান করতে একটি বিল উত্থাপনের প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছে। কিন্তু নতুন আইনের মাধ্যমে আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৫০ কোটি ডলার সামরিক সহায়তা পাবে তাইওয়ান। এছাড়া চীন যদি দ্বীপটি দখলের জন্য শক্তি প্রয়োগ করে তবে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবেও বলে জানিয়েছে ওয়াশিংটন। সূত্র: এনডিটিভি
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited