শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০১:৫৬ পিএম, ২০২৫-১০-০৮
চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় হাটহাজারীতে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাউজানের গহিরা এলাকায় গাড়িচাপায় মৃত্যু হয় হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য সোহেল চৌধুরীর। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে হাটহাজারী এলাকায় অবস্থান নেয় হেফাজতের কর্মীরা।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় হেফাজতে এক নেতার মৃত্যুর ঘটনায় মাদ্রাসার ছাত্ররা সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। হেফাজতের স্থানীয় নেতা এবং পরিবহন নেতাদের নিয়ে মিটিংয়ে বসেছি। আশা করছি, সমস্যার সমাধান হবে।
এদিকে অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। হঠাৎ করে অবরোধ কর্মসূচি পালন করায় লোকজনকে পায়ে হেঁটে গন্তব্য যেতে হচ্ছে
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited