শিরোনাম
সংবাদদাতা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : | ০৭:০৪ পিএম, ২০২২-০১-০৮
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে শান্তিরাম গ্রামের খালেকের মোড় নামক স্থানে মারুফ মিয়া (১৪) নামে ফুফাতো ছোট ভাইকে শ্বাসরোধে হত্যা করে পালানোর সময় মামতো বড়ভাই আবু তাহেরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার বিকেলে উক্ত গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মারুফকে নিজ ঘরে ডেকে নিয়ে আবু তাহের তাকে গলা টিপে হত্যা করে পালানোর সময় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু তাহের ফুল মিয়ার ছেলে ও নিহত মারুফের মামাতো বড় ভাই। ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, মারুফের মা-বাবা ঢাকায় থাকেন। সে তার মামাতো বড় ভাই আবু তাহেরের সঙ্গে প্রতিদিন খেলতো ও একসঙ্গেই চলাফেরা করতো। এরই একপর্যায়ে একটি মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিনের বিভিন্ন সময় মারুফকে হত্যার চেষ্টা চালায় আবু তাহের। এমনকি, পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় সে। এরপর একসঙ্গে খাওয়া-দাওয়া সেরে খেলতে যায়। পরে নিজের শয়ন ঘরে ডেকে নিয়ে আবু তাহের মারুফকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় মারুফের বাবা বাদি হয়ে ৫ জন কে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ফুফাতো ছোট ভাইকে মারুফ মিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামাতো বড় ভাই আবু তাহেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited