বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মনিরামপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :    |    ০৬:০৫ পিএম, ২০২১-০৮-০৮

মনিরামপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

যশোরের মনিরামপুরে তিন বছরের শিশু কন্যাসহ এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুলটিয়া গ্রামের ভাড়া বাড়ি থেকে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করেন। আত্মহত্যার শিকার গৃহবধূ হলেন প্রিয়া মন্ডল (২২) ও তার কন্যা কথা মন্ডল (৩)। প্রিয়া মন্ডল মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক কণার মন্ডলের স্ত্রী। কথা মন্ডল ওই দম্পতির একমাত্র সন্তান। গৃহবধূ পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন।
প্রিয়া মন্ডল অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মন্ডলের মেয়ে। চার বছর আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে মেয়েকে নিয়ে তিনি জীবন দিয়েছেন, এমনটি দাবি স্বজনদের।
এই ঘটনায় গৃহবধূর ভাই চন্দন মন্ডল বাদি হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক কণার মন্ডলকে গ্রেফতার করেছেন।
স্থানীয়রা জানান, কনার মন্ডল স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কুলটিয়া এলাকায় ফাল্গুন মন্ডলের ভাড়া বাড়ি থাকতেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। শনিবার দুপুরের পর বিলে মাছ ধরতে যান কনার। এই সুযোগে রান্না ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি জড়িয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে বিল থেকে ফিরে স্ত্রী সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন কনার। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে তিনি স্ত্রী সন্তানকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তখন প্রতিবেশীরা এসে লাশ নামিয়ে আনেন।
পুলিশের ধারণা স্বামীর উপর অভিমান করে প্রথমে শিশু মেয়েকে ফাঁসে ঝুলিয়ে নিজে গলায় ফাঁস দেন প্রিয়া।
বাদির দাবি, প্রিয়া মন্ডল অন্তসত্ত্বা ছিলেন। প্রতিবেশী এক নারীসহ একাধিক নারীর সাথে পরকীয়া চলছিল কনার মন্ডলের। এতে বাধা দেওয়ায় প্রিয়াকে প্রায়ই নির্যাতন করতেন কণার। স্বামীকে ফেরাতে না পেরে শিশু মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে জীবন দিয়েছেন প্রিয়া।  মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এই ঘটনায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররচনার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারপূর্বক আদালতে হাজির করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে গৃহবধূ অন্তসত্ত্বা ছিলেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর