বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:০১ পিএম, ২০২৫-০৮-২৩

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে

যশোর ব্যুরো :
জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘‘আমরা নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।’’ তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে আছেন, তাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে; কিন্তু আওয়ামী লীগের পতনের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। শুক্রবার ২২ আগষ্ট বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি নূর। তিনি অভিযোগ করে বলেন, ‘‘আওয়ামী লীগ হত্যাকা-, গুম, খুন, অর্থ লুটপাট আর ধর্ষণের সেঞ্চুরি করেছে। তাই এ দলকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে জুলাইয়ের গণ-আন্দোলনের মতো আবারও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে এ দেশের মানুষ আর মেনে নেবে না।’’
ভিপি নূর আরও দাবি করেন, ‘‘গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এক কাপড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। এখন সেখান থেকে তিনি রাজনীতির ছবক দিচ্ছেন। সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হন। গত ১৭ বছরে সংঘটিত হত্যা, গুম আর লুটপাটের দায় স্বীকার করে জনগণের সামনে আসুন। তখনই বোঝা যাবে, জনগণ আপনার কী পরিণতি ঘটায়।’’
সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বিএম আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া তারেক হাসান, কবিতা খানম, জি এম রাজু, জাকির হোসেন, বাবু খান, রাইসুল ইসলাম, শাকিল আহমেদ সাগর ও জুলফিকার আলীসহ নেতারা বক্তব্য দেন।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর