শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৭ পিএম, ২০২৫-১২-১১
জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা বিচারের নামে নির্মম প্রহসনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী আব্দুল কাদের মোল্লা শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ ও গবেষক, যিনি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নব্বইয়ের দশকে তিনি স্বৈরাচার-বিরোধী আন্দোলনে লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। ২০১৩ সালের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, কলম সৈনিক হিসেবে কাদের মোল্লা তার লেখনীর মাধ্যমে মানুষের বিবেকবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন। কিন্তু ২০১০ সালের ১৩ জুলাই সরকার তাকে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার করে এবং পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়। ট্রাইব্যুনালের রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, পরে সরকারের পৃষ্ঠপোষকতায় শাহবাগে গণজাগরণ মঞ্চের দাবির প্রেক্ষিতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগও তিনি পাননি, এমনকি রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বেই তড়িঘড়ি করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১০টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়। তার রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রায় দেড় বছর পরে প্রকাশিত হয়, যা স্পষ্টভাবে প্রমাণিত করে যে তিনি বিচারের নামে এক নির্মম প্রহসনের শিকার হয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ আব্দুল কাদের মোল্লা তার ফাঁসি কার্যকরের পূর্বে বলেছিলেন, ‘সরকার আমাকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে। আমার শরীরের প্রতিটি ফোটা রক্ত এ দেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে আরও অনুপ্রাণিত করবে।’ তিনি তার রক্তের বদলা নিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
জামায়াত আমির বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ আব্দুল কাদের মোল্লার অবদানের কথা স্মরণ করছি। আমরা মহান আল্লাহর কাছে তার শাহাদাত কবুলের জন্য দোয়া করছি। তিনি যে ইসলামী সমাজ গড়ার স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতের সব জনশক্তি, সুধী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited