শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:২৩ পিএম, ২০২২-০৮-২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাক চাপায় রুমা আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলার আমবাগান এলাকায় ট্রাককে পাশ কাটানোর সময় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় মাথা পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
নিহত রুমা আক্তার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির পুরান বাজার এলাকার রওসন আলীর মেয়ে। নিহতের স্বামীর বাড়ি নোয়াখালী জেলার শ্যামবাগে। তার স্বামী মো. আব্দুলাহ ও তার ১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্বজনরা জানান, নিহত রুমার দাদী মারা যাওয়ায় স্বামীর বাড়ি থেকে দেখতে আসে। আজ সকালে স্বামীর বাড়িতে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited