শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৬ পিএম, ২০২৫-১২-২১
একদিনে ৮৩টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited