বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে চালু হলো অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:০৮ পিএম, ২০২৬-০৬-২৮

চট্টগ্রাম বন্দরে চালু হলো অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা

চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো সুরক্ষা, অনলাইন কার্যক্রম নিরাপদ রাখা এবং সংবেদনশীল অপারেশনাল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
রোববার (২৮ জুন) চবকের সম্মেলন কক্ষে এ সাইবার নিরাপত্তা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধান, শাখা প্রধান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
চবক জানায়, বর্তমান সময়ে মেরিটাইম খাতে ডিজিটাল প্ল্যাটফর্ম, স্বয়ংক্রিয় লজিস্টিকস, ইন্টারনেটভিত্তিক সেবা ও আর্থিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। একইসঙ্গে বাড়ছে সাইবার হামলার ঝুঁকিও। এ ঝুঁকি মোকাবিলায় বন্দরের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় এই উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে।
এর আগে, গত ১১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
নতুন এই সাইবার নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে নেটওয়ার্ক দুর্বলতা শনাক্তকরণ, তথ্যের গোপনীয়তা রক্ষা, ম্যালওয়্যার ও ভাইরাস প্রতিরোধ, রিয়েল-টাইম সাইবার হুমকি শনাক্তকরণ, ডিডিওএস আক্রমণ প্রতিরোধ, নেটওয়ার্ক পর্যবেক্ষণ এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ সক্ষমতা।
এছাড়া ২৪ ঘণ্টা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো সাইবার ঝুঁকি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে।
চবক জানিয়েছে, এই ব্যবস্থা চালুর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর সুবিধা নিরাপত্তা কোডের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নিরবচ্ছিন্ন ২৪/৭ টার্মিনাল কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।
নতুন সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে একটি নিরাপদ, আধুনিক ও বিশ্বমানের লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর