বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দিনাজপুর সড়ক সার্কেলের আয়োজনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদদাতা, দিনাজপুর :    |    ০৬:১৬ পিএম, ২০২০-০৯-২৩

দিনাজপুর সড়ক সার্কেলের আয়োজনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


 দিনাজপুর সড়ক সার্কেল আয়োজিত সওজ, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বদলীজনিত কারনে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর সড়ক ভবন হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম। দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নসরুল আজিজ তারেক, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আকতার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল করিম। দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সমীর কুমার বণিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান, দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল হক মোল্লা, নীলফামারী সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এখলাছ হোসেন প্রমুখ। 
বক্তারা বলেন, গত ৩ বছরে দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম সার্বিক প্রচেষ্টায় ও আন্তরিকতায় এবং সততায় দিনাজপুর সড়ক সার্কেলের আওতাধীন ৪টি জেলার সড়ক বিভাগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন এবং জনসাধারণের জন্য চলাচলের কিভাবে উন্নয়ন হবে সবসময় এই চিন্তা করতেন। তার দিকনির্দেশনা মোতাবেক আমরা সব কাজ করেছি। তিনি সবসময় কাজের ম্যানেজমেন্ট ও ঠিকাদারী সবদিকে খেয়াল রাখতেন। নিজেকে কিভাবে কাজের মধ্যে রাখবেন সেই চিন্তা করতেন। 
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দিনাজপুর সড়ক সার্কেলে যোগ দিয়ে মেধা, মননশীলতা ও আন্তরিকতা দিয়ে দেশের উন্নয়নের জন্য ৪টি জেলায় উন্নয়নমূলক কাজ করে গেছেন এবং ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বদলি হয়ে পায়রা সেতুর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে সড়ক বিভাগের পক্ষ থেকে উপ-সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়াও উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান সরকার সড়ক বিভাগের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে উপহার তুলে দেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর