শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০২ পিএম, ২০২১-০৭-৩১
প্রেমে রাজি করানো, স্বামী-স্ত্রীর মনোমালিন্য দূর করণ, স্বামীকে বশ করাসহ যাবতীয় সমস্যা সমাধান করেন রাজধানীর বাড্ডা এলাকার কবিরাজ রেজাউল সরদার। তার চিকিৎসা মানে না বিজ্ঞান। সকল জটিল ও কঠিন রোগের সমাধান তার জানা। নিঃসন্তান দম্পতিকে দেন সন্তান জন্ম দেওয়ার দাওয়াই। এদিকে ভুয়া কবিরাজিতে বিশ্বাস করে প্রতিদিনই মানুষ ভিড় করছে তার বাড্ডা এলাকার বাড়িতে। আগত লোকজনের দুর্বলতার সুযোগ নিয়ে কবিরাজ হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। চুয়াডাঙ্গার জালশুকা গ্রামের মরজেম আলীর স্ত্রী আরজিনা খাতুন জানান, আমার স্বামীর সঙ্গে বনিবনা হয় না। তাই হুজুরের কাছে এসেছি। হুজুর পানি আর তাবিজ দিয়ে ৮০০ টাকা নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জালশুকা গ্রামের এক গৃহবধূ জানান, স্বামীকে বশ করার জন্য কবিরাজের কাছে গিয়েছিলাম। ১৫০০ টাকা নিয়ে দুটি তাবিজ দিয়েছিল কবিরাজ। এসব তাবিজে কোনো কাজ হয়নি।গ্যারান্টি সহকারে স্বামী-স্ত্রী অমিল প্রেমে ব্যার্থতা, জিনের আছর, যে কোন লোককে বশ করা, জন্ডিস, জীনের আচর, যৌনরোগ ও ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে এই কবিরাজ। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টির আশ্বাস প্রদান করে চিকিৎসার মায়াজালে মানুষকে আটাকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক কবিরাজ রেজাউল সরদার। কবিরাজের কাছে কবিরাজি চিকিৎসা প্রতিষ্ঠানের সরকার অনুমোদিত কোন স্বীকৃতি পত্র নেই। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা গ্রহণ করেনি এবং যার বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা অবশ্যই অবৈধ। তান্ত্রিক বা কবিরাজরা বিভিন্ন সময় ওষুধও বিক্রি করছে। অনেক সময় বেসরকারি টেলিভিশনের স্ক্রল অথবা বিজ্ঞাপনেও তা প্রচার করা হচ্ছে। ফেসবুকেও চলছে প্রচার। এ বিষয়টি অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসা জরুরী। স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন অধ্যাপক রশীদ-ই-মাহবুব। তিনি বলেন, তান্ত্রিক কবিরাজ জনগণের সঙ্গে প্রতারণা করছে। দেশের মানুষকে এসব প্রতারকদের কাছ থেকে নিজেকে বাঁচাতে আরো বেশী সচেতন হতে হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited