শিরোনাম
খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি : | ০৪:১৬ পিএম, ২০২২-০১-২২
দিনাজপুরের তাপমাত্রা বেড়েছে। তবে ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলছে সব ধরনের যানবাহন। গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করলেও শনিবার সকাল ৯টায় হিলিতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানা যায়, দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। তিনি আরও জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দিনাজপুর সহ দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited