শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৩৯ পিএম, ২০২৫-১২-০৪
মেহেরপুর প্রতিনিধি :
বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এসআইআর এর কার্যক্রম চলমান রয়েছে। যার ফলে বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশইন হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুশইন না করতে পারে তাই আনসার, বিজিবি-জনতা একত্রিত হতে হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সীমান্ত নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বাড়াতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ও রংমহল সীমান্ত এলাকায় পৃথক জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন।
লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, পুশইন সম্পর্কে সজাগ থেকে, বিএসএফ এর গেইট পাহারা দিতে হবে, সীমান্তের ওপারের আত্মীয়-স্বজনের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে বিজিবিকে জানাতে হবে।
অবৈধ অনুপ্রবেশের আইনি জটিলতা, সামাজিক ক্ষতি এবং মাদক চোরাচালানের ভয়াবহতা তুলে ধরে তিনি সীমান্তের জিরো লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর সীমান্ত সংলগ্ন এলাকায় অযথা যাতায়াত না করা এবং চোরাকারবারিদের সামাজিকভাবে প্রতিরোধ করার পরামর্শ দেন।
এ সময় কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান, তেঁতুলবাড়িয়া বিওপির হাবিলদার মো. মোহাম্মদ আলী, তেতুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা, কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited