বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ৫, জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০২ পিএম, ২০২৫-১০-০৬

ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত ৫, জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত

শনিবার রাতভর ইউক্রেনজুড়ে রুশ বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা আজ রবিবার জানিয়েছেন। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং বহু অঞ্চলে বেসামরিক স্থাপনা, বিশেষ করে জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস উৎপাদন স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে। শীত ঘনিয়ে আসছে এবং যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই রাশিয়া এই ধরনের হামলা বাড়িয়েছে।
স্থানীয় প্রসিকিউটররা জানান, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। হামলায় তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে এবং পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় পরিবারটি বসবাস করত।
লভিভ শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, হামলায় একটি শিল্পাঞ্চলও আগুনে পুড়ে গেছে এবং শহরের অনেক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তিনি রবিবার সকালে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানান। কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রয়টার্সের একজন সংবাদদাতা জানান, ভোররাতের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্যদিকে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দিক থেকে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল।
লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিৎসকি বলেন, ‘এটি যুদ্ধ শুরুর পর লভিভে সবচেয়ে বড় আক্রমণ।’ তিনি জানান, রাশিয়া অন্তত ১৪০টি ড্রোন ও ২৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তা ভলোদিমির হুটনিক জানান, আশেপাশের আরো ১০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো ১০ জন আহত হয়েছেন।এ ঘটনায় ৭৩ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ। তিনি জানান, দুপুর নাগাদ ২০ হাজারের বেশি গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো জানান, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ইভানো-ফ্রাঙ্কিভস্ক, ভিনিতসিয়া, চেরনিহিভ, খেরসন, খারকিভ ও ওদেসা অঞ্চলেও। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, জাপোরিঝঝিয়া ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় তেল ও গ্যাস কম্পানি নাফতোহাজ জানিয়েছে, রাশিয়ার হামলায় গ্যাস অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিস্তারিত জানানো হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী শনিবার রাতে ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা, গ্যাস ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী সভিরিদেঙ্কো সামাজিক মাধ্যম এক্স–এ লিখেছেন, ‘এটি বেসামরিক জনগণের বিরুদ্ধে আরেকটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। মস্কো ঘরবাড়ি, স্কুল ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে ধ্বংসযজ্ঞই তাদের একমাত্র কৌশল।’
রাশিয়ায় ইউক্রেনের হামলা
এদিকে রাশিয়া দাবি করেছে, এক রাতে তারা ২৫১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া ক্রিমিয়ায় তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাশিয়া আজ সোমবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এক রাতের মধ্যে ২৫১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে বেশিরভাগই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, ৬১টি কৃষ্ণসাগরের আকাশসীমায় এবং একটি মস্কোর দিকে আসছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিসংখ্যান টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সরকারি তথ্য দেয়নি। মন্ত্রণালয় কেবল ধ্বংস করা ড্রোনের সংখ্যা জানায়, ইউক্রেন কতগুলো ড্রোন পাঠিয়েছে তা জানায়নি।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কৃষ্ণসাগর উপকূলের ক্রিমিয়ার ফেওদোসিয়া শহরে একটি তেল সংরক্ষণাগারে হামলার পর বড় অগ্নিকাণ্ড ঘটে। সংবাদমাধ্যম আরবিকে-ইউক্রেন জানায়, হামলার ফলে ডিপোর একটি জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হয়। রয়টার্স এই ঘটনার তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
অন্যদিকে, ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন। এতে হাজার হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।

গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকভ টেলিগ্রামে এক বার্তায় জানান, সোমবার সকালে প্রকৌশলী ও জরুরি উদ্ধারকর্মীরা প্রায় ৩৪ হাজার গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সক্ষম হন। তবে এখনও প্রায় ৫ হাজার ৪০০ জন ২৪টি পৌর এলাকায় বিদ্যুৎবিহীন আছেন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর