বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৪৮ পিএম, ২০২৬-০৫-১০

মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশনের আওতাধীন মানিকখালী বাজার এলাকায় রেললাইন সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে বাজারের মেইন রোডের পাশে ইসরাইল মেম্বারের প্রিয়া-রিয়া টেলিকমের সামনে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে লোকজনের চলাচলের সময় রেললাইন সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখা যায় তিনি মারা গেছেন। এ খবর দ্রুত পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
মানিকখালী রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে দায়িত্ব পালনকালে স্থানীয় কয়েকজন এসে তাকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে কিশোরগঞ্জ রেলওয়ে থানাকে অবহিত করেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই দীপক কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই দীপক কুমার রায় জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মরদেহে কোনো বড় ধরনের আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি ভবঘুরে নাকি অন্য কোনো স্থান থেকে এখানে এসে মারা গেছেন— বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার লোকজনের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ ধারণা করছেন এটি স্বাভাবিক মৃত্যু, আবার কেউ রহস্যজনক মৃত্যুর আশঙ্কাও করছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সচেতন মহল জানান, রেললাইন ও বাজারসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর